শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত সন্ন্যাসীর চেহারায় হাসি!

তানভীর রিজভী: থাইল্যান্ডে এক বৌদ্ধ সন্ন্যাসীর মৃতদেহ কবর থেকে বের করা হলে উদ্ধারকারীরা তার চেহারায় হাসি দেখতে পান। এমন বিস্ময়কর এক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর।

লুয়াং ফোর পিয়ান নামক এই বৌদ্ধ সন্ন্যাসী গত ১৬ নভেম্বর ৯২ বছর বয়সে ব্যাংককে মৃত্যুবরণ করেন। পিয়ান তার জীবনের অধিকাংশ সময় থাইল্যান্ডের লোপবুড়ি অঞ্চলে ধর্মচর্চায় কাটিয়েছেন। ঐতিহ্যবাহী বৌদ্ধ উৎসব উপলক্ষ্যে ভক্তরা চলতি সপ্তাহে তার মৃতদেহ কবর থেকে বের করে। কিন্তু অবাক করা বিষয় ভক্তরা দেখতে পান তার চেহারায় হাসি।

উল্লেখ্য, উৎসব উপলক্ষ্যে পিয়ানের মৃতদেহ তার জীবনের বেশীরভাগ সময় অতিবাহিত করা মন্দিরে নেওয়ার জন্যে কবর থেকে বের করা হয়। সেখানে ভক্তরা তার জন্যে প্রার্থনা করবে। সূত্র: ডেইলি মিরর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়