শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত

যশোর প্রতিনিধি: যশোর সদরের রঘুরামপুর এলাকায় একটি রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। সেখানে কয়েক জোড়া স্যান্ডেলও পাওয়া যায়। সূত্র: বাংলা ট্রিবিউন

রবিবার (২১ জানুয়ারি) ভোর রাতে উদ্ধারের পর লাশটি যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই ব্যক্তির পরনে কালো জিন্সের প্যান্ট, ছাইরঙা গেঞ্জি ও কালো একটি জ্যাকেট ছিল।

যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, ভোর ৪টার দিকে তারা খবর পান রঘুরামপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই সময় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা, ৫টি ধারাল অস্ত্র এবং ৭টি বিভিন্ন সাইজের স্যান্ডেল উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়