শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যামাজান রক্ষার আহ্বান জানালেন পোপ

মরিয়ম চম্পা : ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা আমাজনের আদিবাসীদের রক্ষার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। পোপ বলেন, পৃথিবীর বৃহত্তম প্রকৃতিক রেইন ফরেস্ট অ্যামাজন বনাঞ্চল এলাকা নতুন ধরণের উপনিবেশের হুমকির মধ্যে পড়েছেন। পেরু সফররত ক্যাথলিক খ্রিষ্টান এই ধর্মগুরু বলেন, এখানকার আদিবাসীরা নিজেদের এলাকায় বর্তমানে যেরকম ঝুঁকির মুখে রয়েছেন ইতিহাসে তাদের কখনওই সেরকম ঝুঁকিতে পড়তে হয়নি। কাঠ, গ্যাস ও স্বর্ণ খোঁজার নামে এই ঝুঁকি তৈরির অবসান করতে হবে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মানুষ ও প্রকৃতির সুরক্ষায় অ্যামাজনের অসামান্য গুরুত্বের কথা উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেছেন, বড় ব্যবসা ও ‘ভোগবাদী লোভীদের’ পৃথিবীর গুরুত্বপূর্ণ এ প্রাকৃতিক এলাকাকে ধ্বংসের সুযোগ দেওয়া যাবে না। আমাজনের আদিবাসীরা খুব সম্ভবত এখনকার মত আর কখনোই ভূমি নিয়ে এমন ঝুঁকিতে পড়েননি।
গত শুক্রবার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে উচ্চকণ্ঠিত ফ্রান্সিস আমাজনের পেরু অংশ সফরের সময় এসব কথা বলেন। আমাজানের পর্যবেক্ষকরা জানায়, খনন ও গাছ কাটার কারণে আমাজনের এ অংশের সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র আজ ধ্বংসের মুখোমুখি।
আলোচিত এই ভাষণ অনুষ্ঠানে আমাজানের হারাকবাত, এসে-এজাস, আশানিনকাস ও জুনি কুইনের মতো ২০টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর হাজারও সদস্য উপস্থিত ছিলেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়