শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করুন: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এ সমঝোতার সব ধারা হুবহু বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

গুতেরেসে পক্ষ থেকে এ সম্পর্কে তার মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেছেন, “পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও কূটনীতির ক্ষেত্রে এই সমঝোতা একটি বড় ধরনের অর্জন। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই সমঝোতা সহায়ক ভূমিকা পালন করছে।”

কাজেই এ সমঝোতায় কোনো পরিবর্তন আনা ছাড়াই এটি বাস্তবায়ন করতে হবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন তখন জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এ বক্তব্য এল।

গত শুক্রবার ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি আরো ১২০ দিনের জন্য স্থগিত রাখেন। তবে একইসঙ্গে তিনি বলেন, এরপর পরমাণু সমঝোতায় আমেরিকার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন আনা না হলে তিনি আর এ নিষেধাজ্ঞা স্থগিত রাখবেন না।

পরমাণু সমঝোতায় পরিবর্তন আনা না হলে ট্রাম্প আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নেবেন বলেও হুমকি দিয়েছেন।

তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, আমেরিকাসহ বিশ্বের বৃহৎ শক্তিগুলোর অংশগ্রহণে এই সমঝোতা অর্জিত হয়েছে এবং এতে বিন্দুমাত্র পরিবর্তন আনা সম্ভব নয়। এমনকি এ সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না বলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে। - পার্সটুডে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়