শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া আদালতের পথে

মাঈন উদ্দিন আরিফ: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজির দিতে আজ বৃহস্পতিবারও আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন সকাল ১১ টা ২০ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের কাছে সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। তবে মামলার যুক্তিতর্ক চলবে। এ কারণে বিএনপি প্রধান আদালতে হাজিরা দেয়ার সিদ্ধান্ত নেন।

বুধবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক চলবে। ম্যাডাম জামিনে থাকবেন পরবর্তী তারিখ পর্যন্ত। কাল (বৃহস্পতিবার) মামলার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

মঙ্গলবার বিএনপি প্রধানের যুক্তিতর্ক শেষ হয়েছে। এদিন তার পক্ষে যুক্তিতর্ক শেষ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার ওই মামলার অপর আসামি ব্যবসায়ী শরফুদ্দিনের পক্ষে তার আইনজীবী আহসান উল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করেন। বৃহস্পতিবারও তার যুক্তিতর্ক চলবে।

খালেদা জিয়ার হাজিরা ঘিরে আদালত ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া আদালতের প্রধান ফটকে স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে।

গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ওই দুই মামলার পরবর্তী তারিখ ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি ধার্য করা হয়। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়