শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসির নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্ট থেকে ৩ মাসের স্থগিত আদেশ দেয়ার পর নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি মহামান্য হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করেছেন। রায়ের কপি পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেব।

আইনী কোনো ঘাটতি ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, আইনী কোনো কমতি ছিল বলে আমাদের মনে হয়নি। সকল প্রস্তুতি নিয়েই আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলাম।

আপিলের প্রশ্নে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন বলেন, আদালত থেকে লিখিত আদেশ পেয়ে কমিশন আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে। আশা করি আজকে বিকেলের মধ্য রায়ের কপি আমরা পেয়ে পাব।

যারা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত মেয়র পদে ১৯, সাধারণ কাউন্সিলর পদে ৪১২ ও সংরক্ষিত পদের জন্য ৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদের কেউ এখনো মনোনয়ন জমা দেননি। মাত্র দুইজন সাধারণ কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছেন। পরবর্তীতে তফসিল এটাই থাকবে শুধু নির্বাচনের তারিখটি পিছাবে।

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের নতুন করে আর মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে না।

তাহলে এখন কি কারোর মনোনয়ন জমা নেয়া বা দেয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি মহামান্য হাইকোর্ট নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন। তাই এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

  • সর্বশেষ