শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাতারকে ট্রাম্পের ধন্যবাদ

মুফতি আবদুল্লাহ তামিম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা করার জন্য কাতারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিকে ফোনে এই বিষয়ে ধন্যবাদ জানান তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, সংযুক্ত উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ‘আঞ্চলিক হুমকি প্রতিহত ও সন্ত্রাসবাদ’ নির্মূল করার ভিশনের উপর কাতার দৃষ্টি নিবদ্ধ করায় প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থন পুনঃব্যক্ত করেছেন। এছাড়া ৭ মাস ব্যাপী উপসাগরীয় সঙ্কট নিয়ে দুজন বিশ্ব নেতা কথা বলেন। ২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

হোয়াইট হাউজের বরাতে জানা যায়, কাতার তার আশপাশের অঞ্চলের স্থিতিশীলতা বজায় ও এসব স্থানগুলোকে নিয়ন্ত্রণে আনলে ইরানের প্রভাবকে প্রতিহত ও সন্ত্রাসবাদ দমন করা যাবে বলে মনে করেন ট্রাম্প। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়