শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বর্ণবাদের বিরুদ্ধে লুথার কিং কন্যার প্রতিবাদ

মরিয়ম চম্পা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালো মার্টিন লুথার কিং জুনিয়রের দুই সন্তান বার্নিস কিং ও যোলন্দা কিং।

গত সোমবার মানবাদিকার কর্মী ও বিপ্লবী নেতা মার্টিন লুথার কিংয়ের নিকটাত্মীয়রা ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, ‘লুথারের মৃত্যুর প্রায় অর্ধশতাব্দি পর বর্ণবাদী এই মন্তব্য শুধু হাইতি বা দক্ষিণ আফ্রিকাকেই নয়, স্বয়ং লুথারকেও হেয় করেছে।’

অ্যাটলান্টার এ্যাবেনজার ব্যপটিস্ট চার্চের এক অনুষ্ঠানে ছোট কন্যা বার্নিস কিং বলেন, ‘আমার বিপ্লবী বাবা চিরকাল বর্ণবাদসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাক্কারজনক বক্তব্যর বিরুদ্ধে মার্টিন লুথারের ভূমিকায় আমরাও প্রতিবাদ জানাচ্ছি। ট্রাম্পের এ বর্ণবাদী মন্তব্যকে কেন্দ্র করে মার্টিন লুথার বা কৃষ্ণাঙ্গদের মর্যাদা একটুও মøান হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা লুথার ১৯৬০ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে ধর্মযাজকের দায়িত্ব পালন করেছেন। বিতর্কিত এই মন্তব্যের মধ্যে দিয়ে আমেরিকার প্রেসিডেন্টের আসল চরিত্র সবার সামনে চলে এসেছে। আসুন আমরা প্রার্থনা করি, যেন তার আত্মার পরিশুদ্ধি ঘটে এবং শুভবুদ্ধির উদয় হয়। দ্য নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়