শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ সড়ক চাই আন্দোলন ব্যতিক্রম : ইলিয়াস কাঞ্চন

মোহাম্মদ আবদুল অদুদ : চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, নানা প্রতিকূলতাসহ সব কিছুর মধ্য দিয়ে আজ আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনের দীর্ঘ ২৪ বছর পার করলাম। তিনি বলেন, অনেক মানুষ অনেক কিছু করে কিন্তু ধরে রাখতে পারে না। আমি তো এই নিরাপদ সড়ক চাই সংগঠনকে দীর্ঘ দুই যুগ ধরে পরিচালিত করতে পারছি। আমরা শুধু ধরে রাখা নয়, আমরা ভাবি এই কাজটার মাধ্যমে ব্যতিক্রমভাবে কিভাবে আরো ভাল কিছু করা যায়? আমাদের অর্থনীতির সাথে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। আমরাও করতাম। আমরা ভাবলাম, আমরাও তো তাহলে সবার মতো হয়ে গেলাম। আমরা আসলে ব্যতিক্রমভাবে সবকিছু করতে চাই। একদিন ভাবলাম ডেইলি পাঁচ টাকা করে জমাই। উদ্ভাবিত হলো, একটা মাটির ব্যাংকে আমরা ডেইলি ৫ টাকা করে রাখি, এভাবে রেখে ২০০০ টাকা করে প্রত্যেকে জমিয়েছি। আমাদের এই নিরাপদ সড়ক চাই সংগঠনে ৫৫ সদস্যের কমিটি আছে। আমরা সবাই মিলে টাকা জমাই। এই জমানো টাকায় ৬ জন পঙ্গুব্যক্তির চিকিৎসা আমরা করেছি, কৃত্রিম পা দিয়েছি। এর মধ্যে ২ জন ছাত্র, তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল। এই যে আমরা ভাল কাজগুলো করছি, আমরা যে আনন্দ পাচ্ছি, আমার সাথে যারা কাজ করছেন, তারাও আনন্দ পাচ্ছেন। আমরা সবাইকে আনন্দ দিতে পারছি, এজন্য ভাল কাজগুলো করতে পারছি।

আমরা যখন মহা সমাবেশ করি, তারা রেজিষ্ট্রেশন করে। আমরা তাদেরকে দুপুরে এক বেলা মাত্র খাবার দেই। এই রকম সংগঠন কোথায়? এটা সবার জন্য উদাহরণযোগ্য সংগঠন হতে পারে। আমি আমাদের সদস্যদের বলে দিই, তোমরা যেখানেই যাবে সেখানে বলবে আমি ইলিয়াস কাঞ্চনের সংগঠনের কর্মী। এখানে কোনো চাঁদাবাজি নেই। ধান্দাবাজি নেই। নিজের পকেটের পয়সা খরচ করে আমরা নাস্তা খাই। আমার নিরাপদ সড়কের প্রতিটি কর্মীকে একটা কথা বলি, ইলিয়াস কাঞ্চন একজন নয়, তোমরা প্রত্যেকেই এক একজন ইলিয়াস কাঞ্চন।

সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়