শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা শুরু

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় পৌষ সংক্রান্তি উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে।

শুক্রবার রাত থেকে শুরু হওয়া এ মেলা একদিনব্যাপী চলবে।

এলাকাবাসী জানান, শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় দুইশ’ বছর আগে থেকে এ মেলা হয়ে আসছে। পূর্বে হিন্দু ধর্মালম্বীদের জন্যে মাছের মেলা বসলেও এখন এ মেলাটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মাছ ব্যবসায়ীরা এখানে আসেন। মাছ কিনতে আসা হাজারও মানুষের ভিড় জমে এ মেলায়। এখানে শুধু মাছ কিনতে সবাই আসেন না। অনেকে আসেন মাছ দেখতে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সুজন মিয়া জানান, কুশিয়ারা নদী, সুরমা নদী, মনু নদী, হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, বাঘআইড় মাছসহ বড় বড় মাছ নিয়ে আসেন এ মেলায়।

মেলায় মাছ ছাড়াও ফার্নিচার,গৃহস্থলী সামগ্রী, খেলনা সামগ্রী,নানা জাতের দেশীয় খাবারের দোকানসহ গ্রামীণ ঐতিহ্যের দোকানও স্থান পেয়েছে।

এছাড়া শিশুসহ সব শ্রেণির মানুষকে মাতিয়ে তোলার জন্য বায়োস্কোপ ও চড়কি খেলাসহ নানা প্রসাধনীর দোকান বসে এ মেলায়।

এবার এ মেলার স্থানটি ইজারা দেয়া হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকায়।বড় মাছ ৫০ হাজার থেকে লক্ষাধিক টাকায় বিক্রি হয়ে থাকে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ