শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৫২ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করে আহত করা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাকারিয়া বার্লিন ও তার কিছু অনুসারীদের উপর। আহত দুই ছাত্র সাব্বির হোসেন শুভ ও জহুরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্র। দুজনেই ৪র্থ বর্ষে পড়াশুনা করেছেন। আহতদের মধ্যে সাব্বির হোসেন শুভ নাকে গুরুতর আঘাত পাওয়ায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে হয়েছে।

আহত সাব্বির হোসেন শুভ বলেন, চানখারপুলের আল মিজান হোটেলে আমরা দুইজন খেতে গিয়েছিলাম । মদ্যপ অবস্থায় একজন ছাত্র তখন দরজা আটকে দাঁড়িয়ে ছিল। ভিতরে যেতে না দেওয়া নিয়ে ওখানে তার সাথে আমাদের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন অনুসারীকে নিয়ে সেখানে উপস্থিত হন শহিদুল্লাহ হল ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাকারিয়া বার্লিন। একই হলের ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইফতেয়ার খান হৃদয়ও সেখানে উপস্থিত ছিল। এরপর তারা আমাদের মারধর শুরু করে। একপর্যায়ে কেউ একজন আমার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।

প্রতক্ষদর্শি এক ছাত্র বলেন, দূর থেকে গন্ডোগোল দেখে বিষয়টি দেখতে আসি। ওখানে এক গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শহিদুল্লাহ হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া বার্লিনের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়য়ে শহিদুল্লাহ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ বলেছেন, বসার জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল। বিষয়টি পরে মিটমাট হয়ে গেছে। তবে আহত ওই দুই ছাত্র মিটমাটের ব্যাপরে অস্বীকৃতি জানিয়েছে। আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন আহত ছাত্রদের একজন সাব্বির হোসেন শুভ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ