শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিট‌ফোর্ড হাসপাতা‌লে কারারক্ষী‌কে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্যার স‌লিমুল্লাহ মে‌ডি‌কেল ক‌লেজ (মিট‌ফোর্ড) হাসপাতালে কর্মচারীদের হাতে হামিদুর রহমান নামের এক কারারক্ষী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে হাসপাতালের পরিচালকের কাছে আ‌বেদনও করেছেন ওই কারারক্ষী।

কারার‌ক্ষী হা‌মিদুর রহমান জানান, হাসপাতা‌লের ৪র্থ তলার সার্জারী ওয়া‌র্ডে তার শ্বশুর ভর্তি রয়েছেন। যার কারণে খাবার নি‌য়ে তিনি সকাল ১০টায় হাসপাতা‌লে আ‌সেন। লিফ‌টে উঠ‌লে ৪র্থ তলায় না না‌মি‌য়ে ৫ম তলায় না‌মি‌য়ে দেয়া হয় তা‌কে। প‌রে জান‌তে চাইলে কোনো কিছু না বলেই তাকে উপুর্যপুরি কিল-ঘ‌ু‌ষি ও তল পে‌টে লা‌থি মার‌তে থা‌কেন হাসপাতালের অ‌ফিস সহকা‌রি সিরাজ ও ক্লিনার বাবুল।

হামিদুর আরও জানান, হাসপাতা‌লের ই‌সি‌জি বিভাগে কর্মরত স্ত্রীর পরিচয় দেয়া হলেও মারধর থেকে রক্ষা পাননি তিনি। একপর্যায়ে নিজের আই‌ডি কার্ড (পরিচয়পত্র) দেখালে তা নি‌য়ে ভে‌ঙে ফেলা হয়। পরে বিষয়টি উল্লেখ করে মিট‌ফোর্ড হাসপাতালের প‌রিচালকের কাছে লিখিত অভিযোগ করেন।

‌এ বিষয়ে মিট‌ফোর্ড হাসপাতাল প‌রিচালক ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল ব্রায়ান ব‌ঙ্কিম হালদার ব‌লেন, এ বিষ‌য়ে কো‌নো লি‌খিত অ‌ভি‌যোগ এখ‌নো পাই‌নি। তারপ‌রেও খ‌তি‌য়ে দেখা হচ্ছে কারা এমন ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। তদন্ত ক‌রে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়