শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস কাতার শাখা মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের ২০১৮-১৯ সেশনের নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

শপথ পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান অভিভাবক পরিষদের সহ সভাপতি, কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম হাফেজ মাওলানা বিন ইয়মীন।

সভাপতি, সেক্রেটারি ও নির্বাহী পরিষদের দায়িত্বশীল হিসেবে যথাক্রমে শপথ গ্রহণ করছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব, ইসলামি কালচারাল সেন্টারের স্বনামধন্য মুফতি আল্লামা ফরীদ আহমদ ফরিদী, বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুশাহিদুর রহমান, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা হারুনুর রশীদ, হাফেজ মাওলানা আব্দুল বারী, হাফেজ মাওলানা মুফতি ইউসুফ, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, সহ সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, হাফেজ মাওলানা মাহবুব আব্দুল মতিন, হাফেজ মাওলানা মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুমান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ চৌধুরী, হাফেজ মাওলানা রেজাইল করীম, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা মুছা আবুল খায়ের সহ বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা ফয়সাল মুজিব, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, দাওয়া সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মাদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মাসুদ কায়সার, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া, সাহিত্য, প্রকাশনা ও প্রচার সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মাজিদ, সদস্য হাফেজ মাওলানা আবুল বাশার, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, হাফেজ মাওলানা হারুনুর রশীদ হাফেজ মাওলানা শরিফুদ্দিন।

সভাপতির বক্তব্যে মুফতি ফরীদ আহমদ ফরিদী বলেন, আমরা আজ যে বিষয়ের উপর শপথ গ্রহণ করলাম তা আমরা যেনো যথাসাধ্য মেনে চলার চেষ্টা করি। এমন কোনো কাজ না করি যা সংগঠনের ক্ষতি করবে। অন্যথায় কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তায়ালার কাছে আমাদেরকে জবাবদেহী করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান বলেন, আমাদের নির্বহী বৈঠকে যা আলোচনা হয় তা সংগঠনের আমানত। আমরা কেউ যেনো সেই আমানতের খেয়ানত না করি।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানী বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়