শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বজনদের সমবেদনা জানাতে মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রামে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রামে পৌঁছে নৌ বাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকাল ৪টা ৫ মিনিটে নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে সম্বোধন করতেন ভাই বলে।

তিন মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করা মহিউদ্দিন চৌধুরী গত ১৫ ডিসেম্বর মারা যান। ৭৩ বছরের জীবনে এই রাজনীতিবিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চট্টগ্রামে স্বৈরাচারবিরোধী আন্দোলন, বন্দর রক্ষা আন্দোলন ও অসহযোগ আন্দোলনে ছিলেন সামনের কাতারে।

গত ১৮ ডিসেম্বর নগরীর ১৩টি কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানের আয়োজন করা হলে তার মধ্যে একটিতে পদদলিত হয়ে দশ জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করার পর ওই বাসাতেই ওই দশ পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়