শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামবাসী বানাচ্ছে হাজার ফুট দীর্ঘ ভাসমান সেতু

ডেস্ক রিপোর্ট  : চারপাশে বাওড়বেস্টিত গ্রাম। অনেক বছর ধরে মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন। এই গ্রামের মানুষ স্থানীয় উদ্ভাবন আর সম্মিলিত প্রচেষ্টায় এখন বাওড়টির ওপর তৈরি করছে এক হাজার ফুট দীর্ঘ ভাসমান সেতু।

যোগাযোগ ব্যবস্থার সমস্যা আমাদের দেশে নতুন কিছু নয়। দেশ অনেক দিক থেকে উন্নতির মুখ দেখলেও যোগাযোগের ক্ষেত্রে এখনো সমস্যা প্রকট, বিশেষ করে প্রত্যন্ত এলাকা গুলোতে। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে কর্তৃপক্ষের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ। আর তাই অনেক সমস্যা ব্যক্তি বা দলগত উদ্যোগে সমাধান হয়। তারই জ্বলন্ত প্রমাণ দিলেন যশোরের মণিরামপুরের ঝাঁপা গ্রামের মানুষ।

এক হাজার ফুট দীর্ঘ ভাসমান সেতর জন্য গ্রামবাসী ব্যবহার করছেন লোহার বার ও প্লাস্টিকের ড্রাম। ২০ ফুট বাই আট ফুট একটা ফ্রেম তৈরি করে পরীক্ষামূলকভাবে ৩২ জন লোক উঠিয়ে দেখা যায় যে সেটা ভাসমান থাকছে। সেই থেকে এই সেতু তৈরির পরিকল্পনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতু তৈরিতে মোট ৮৩৯টি প্লাস্টিকের ফাঁকা ড্রাম, ৩৪ টন লোহা ব্যবহার হচ্ছে । সম্পূর্ণ নিজেদের উদ্যোগ আর অর্থায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরি হওয়া এই সেতুর ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা। মোট ৬০ জন সদস্য ভাগাভাগ করে নিরলস কাজ করে যাচ্ছে।

এই বছরের আগস্টে এর নির্মাণ কাজ শুরু হয়। আগামী বছরের জানুয়ারিতে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদী সবাই। সেই সঙ্গে ঝাঁপা গ্রামের ১৫ হাজার মানুষের যোগাযোগ সমস্যা দূর হবে।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ