শিরোনাম
◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৩১ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের কর্পোরেট কর কমানোর বিলে মার্কিন সিনেটের সায়

মরিয়ম চম্পা : মার্কিন সিনেট ৫১-৪৮ ভোটে কর্পোরেট কর ব্যাপকভাবে কমানোর একটি বিল গতকাল পাস করেছে। বুধবার ওয়াশিংটন সময় ভোররাতে(রাত ১টা) ‘কর সংস্কার আইন’ অনুমোদনের মধ্যে দিয়ে কর ব্যবস্থায় গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সংস্কারের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বিলটি পাশের পর কর বিলের প্রধান সেন টম স্কোট বলেন, এটি মার্কিন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিজয়।
মঙ্গলবার মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসসে বেশ সহজেই উতরে যায় এই বিলটি। কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর সংস্কার বিলটিতে অনুমোদন পেতে সুবিধা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে চূড়ান্ত অনুমোদন পেতে হলে আরও কিছু প্রক্রিয়াগত জটিলতার নিস্পত্তি করতে হবে। সেজন্য আইনটিকে বুধবার আবারও নেয়া হয়েছে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে।
এদিকে, সব জটিলতা পেরিয়ে সংস্কার আইনটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়ে যাবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। যদি তাই হয়, তবে এটি হবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ আইনি বিজয়। বিলটি পাস হলে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২১ শতাংশে দাঁড়াবে।
দুই কক্ষে পাস হওয়ার পর ট্রাম্প সাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।
তবে সমালোচকদের অভিযোগ, ট্রাম্পের এই ব্যাপক আকারের কর সংস্কার আইন বাজেটে প্রায় এক লাখ ৪০ হাজার কোটি ডলারের ঘাটতি বাড়াবে এবং তা হবে যুক্তরাষ্ট্রের অতি ধনীদের জন্য খুবই সুবিধাজনক। পক্ষান্তরে মধ্যম আয়ের মানুষের জন্য হবে মরার উপর খারার ঘাঁ।
রিপাবলিকানদের মতে, সংস্কার আইনের মাধ্যমে কর কমিয়ে আনলে কর্পোরেশন, ক্ষুদ্র ব্যবসা এবং ব্যক্তিদের কাজে সুবিধা হবে। এতে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। সিএনএন

  • সর্বশেষ