শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:৫২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার নিন্দা করল আরব লীগ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের মর্যাদা প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার তীব্র নিন্দা করেছে আরব লীগ।

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেয়ার বিষয়টি বাতিলের দাবি জানিয়ে ফিলিস্তিন ও মিশরের যৌথ প্রচেষ্টায় একটি এ প্রস্তাব তৈরি করা হয় এবং সোমবার তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হয়। কিন্তু মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির ভেটোর কারণে প্রস্তাবটি পাস হতে পারে নি। নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

মার্কিন এ পদক্ষেপের বিষয়ে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত অসন্তোষ প্রকাশ করে বলেছেন, মার্কিন পদক্ষেপের কারণে আমেরিকা আরো একঘরে হয়ে পড়বে। তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে নিরাপত্তা পরিষদের অন্য ১৪টি দেশের ভেতরে ঐকমত্য থাকলেও আমেরিকা ভেটো ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক মতৈক্যকে মারাত্মকভাবে উপেক্ষা করেছে।

আবুল ঘেইত জানান, আরব লীগ এ প্রস্তাবকে ৩৭৭ নম্বর অনুচ্ছেদের আওতায় জাতিসংঘ সাধারণ পরিষেদে তুলবে যাতে তা সবার জন্য মানা বাধ্যতামূলক করা হয়। ‘শান্তির জন্য ঐক্য’ নামে জাতিসংঘ সনদের ৩৭৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে- আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করতে নিরাপত্তা পরিষদের সদস্যরা ব্যর্থ হলে সাধারণ পরিষদ তাৎক্ষণিকভাবে বিষয়টি বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। - পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়