শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:৪০ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফেরত নিতে যুক্তরাষ্ট্রের আহবান

রাশিদ রিয়াজ : মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মত উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি এমন বক্তব্য দিয়ে যুক্তরাষ্ট্র মিয়ানমারের কাছে সংখ্যালঘু মুসলমানদের দেশটিতে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফেরত যেতে পরিবেশ তৈরির আহবান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নুরেট এ ধরনের আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে তা দেখতে চাই। আমরা এধরনের পরিকল্পনার কথা শুনেছি কিন্তু তারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজদেশে ফিরে যেতে পারছে কি না তা গুরুত্বপূর্ণ।

হিদার নুরেট ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, অবশ্যই রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারে সে নিশ্চয়তা থাকতে হবে। তারা যাতে উপলব্ধি করতে পারে যে তাদের ঘরবাড়িতে ফেরত যাওয়া নিরাপদ। যদি তা না হয় তাহলে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত তারা নিতে পারবে না। এবং সম্ভবত সে পরিবেশ এখনো হয়নি। আর কোনো শরণার্থীকে এক দেশ থেকে আরেক দেশে জোর করে ফেরত পাঠানো সঠিক নয়। তারা নিরাপদ বোধ করলে এমনিতেই নিজ দেশে ফেরত যাবে।

তিনি বলেন, ৬ লাখেরও বেশি রোহিঙ্গ মুসলমান গত আগস্টের পর বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এখন ডিসেম্বর চলছে। আমরা আশা করি মিয়ানমারে তারা স্বেচ্ছায় ফিরে যেতে পারবে। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। ফার্স্টপোস্ট

  • সর্বশেষ