শিরোনাম
◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৭ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান নারীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভারত

সাইদুর রহমান : আফনিস্তান সেনাবাহিনীর নারী অফিসারদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভারত।  এই প্রথম ভিন্ন কোন দেশের নারীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভারত। ভারতের সেনা প্রশিক্ষণ শিবিরে একে-৪৭ চালানো থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন ওই আফগান নারীরা। খবর- এডভান্স পাকিস্তাননের।

ভারতের চেন্নাইতে মিলিটারি অ্যাকাডেমিতে আফগান নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের সেনা অফিসাররা । এরআগে বহু আফগান সেনাকে এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হলেও নারী সেনা অফিসার হিসেবে এই প্রথম ভারতে এসে ট্রেনিং নিলেন তারা।

অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি, বিভিন্ন ধরনের যুদ্ধের কৌশল শিখেছেন তারা। শেখানো হয়েছে নেভিগেশনের বিশেষ পদ্ধতি। একমাত্র ভারতের এই ট্রেনিং ইন্সটিটিউটেই পুরুষ ও নারী উভয়কেই ট্রেনিং দেওয়া হয়। যে কোনও পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা করার জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে।

এদের মধ্যে ১৮ জন ইনফান্ট্রি বা পদাতিক বাহিনীর জন্য , তিনজন বৈমানিক, আর কয়েকজন স্পেশাল ফোর্সের প্রশিক্ষনের জন্য।

আগামী ২৪ ডিসেম্বর শেষ হবে ট্রেনিং। আগামী বছরে আফগান সেনায় আরও বেশি নারী নিয়োগের সম্ভাবনা রয়েছে। তাই আগামী বছর ট্রেনিং'র জন্য ভারতে পাঠানো হবে অনেক নারী সেনাকে।

সম্প্রতি সেনাবাহিনীর ১০ শতাংশই নারী সেনা থাকবে বলে স্থির করেছে আফগান সরকার। বর্তমানে মাত্র তিন শতাংশ নারী রয়েছে দেশটির সেনাবাহিনীতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়