শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৫:৩৫ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর থেকে নিখোঁজ চীনা নাবিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ: চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান নামে একটি জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া চীনা নাবিক ঝাং মিনইয়ানের (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিবিসি, ঢাকা পোস্ট

শুক্রবার (৩১ মার্চ) বঙ্গোপসাগরের আনন্দবাজার উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।

গত মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের আলফা অ্যাংকরেজে জাহাজ থেকে পরীক্ষামূলক লাইফবোট সাগরে নামাতে গিয়ে সেটি দুর্ঘটনাবশত পড়ে যায়। এতে ওই লাইফবোটে থাকা ১৬ জনের মধ্যে ১৫ নাবিককে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝাং মিনইয়ান নিখোঁজ ছিলেন। তিনি চীনের নাগরিক এবং এমভি ক্যাং হুয়ান জাহাজের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, মরদেহ শিপিং এজেন্টের তত্ত্বাবধানে রয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে মরদেহ চীনে পাঠানো হবে।

নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজে থাকা লাইফবোট প্রতি মাসে পরীক্ষা করতে সাগরে নামাতে হয়। এরকম  টেস্ট করতে গিয়ে দুর্ঘটনাবশত জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যায়। লাইফবোটটি ফুল লোড ছিল। এরকম পরীক্ষা করতে সাগরে নামানোর সময় ফুল লোড থাকা উচিত না। লাইফবোটে ১৬ জন ছিল।

যেখানে ২-৩ জনের বেশি থাকা উচিত না। এ ঘটনার পরপরই ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সম্পাদনা : জেরিন

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়