শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০২:০১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সনতচক্রবর্ত্তী, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরে মালেক পাল (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি চরমধ্য টেপাখোলার আলেপ পালের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে দুধ নিয়ে বাইসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে রওনা হন মালেক পাল। তারপর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় শুক্রবার (২৪ মার্চ) সকালে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস গাইন বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বেড়িবাঁধের মেরিন একাডেমি-স্লুইস গেট সড়কের একটি বাড়ির পেছনে রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার সাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

এসআই আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মালেক পালের মৃত্যু হয়েছে। তবে কারো কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়