শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০১:৪৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানে দ্বিতল বাসের ধাক্কায় নারীর মৃত্যু

মহসীন কবির: রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০।

রোববার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে ক্রসিংয়ে দ্বিতল বাসের ধাক্কায় প্রথমে ওই নারী আহত হন। পরে তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, একটি বিআরটিসি বাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপর বিআরটিসি বাস জব্দসহ তার চালককে আটক করা হয়েছে।  

ওসি আরও জানান, তৎক্ষণিকভাবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার কামিজ। তবে দেখে মনে হচ্ছে ওই নারী ভবঘুরে হতে পারেন। যমুনা টিভি ও বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়