শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায়  বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া:  কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের সুরসুরি গোলাবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। 
নিহত  মুনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সে ঘটনাস্থলের পাশ্ববর্তী নফরকান্দি গ্রামের শওকত আলীর ছেলে। নিহতের বড় চাচা আবেদ আলী জানান, মুনিরুল দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ছিলো।
 
গত ২০ দিন পূর্বে সে দেশে ফিরে সুরসুরি গোলাবাড়িয়া বাজারে একটি গোডাউন সহ বাড়ি নির্মানের কাজ শুরু করে।নির্মানাধীন বাড়ির ওয়ালে পানি দেয়ার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
 
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস জানান-আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে সুরসুরি বাজারে তার নিজ নির্মানাধীন গোডাউনে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুনিরুল মৃত্যুবরন করেছে।
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম টগর জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়দা তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আল আমিন  
  • সর্বশেষ
  • জনপ্রিয়