শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৯:২৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৪

আইনুর ইসলাম, বগুড়া: বগুড়ার বনানীতে একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বনানীর লিচুতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী। 
 
কুন্দুরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম ও হাসপাতালে জামাল মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়।’ 

তিনি আরও জানান, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত আটজনের একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি সাতজন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়