শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

জাফর ইকবাল, খুলনা: [২] নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের। ওই কৃষক ক্ষেতের ধান নষ্ট করায় জমিতে ইঁদুর মারা জন্য বৈদ্যতিক ফাঁদ পেতেছিলেন। রোববার (২১ এপ্রিল) সকালে পুলিশ তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছেন। 

[৩] ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর বিলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

[৪] চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, ১৫ থেকে ২০ বছর আগে উপজেলার শ্রীরামপুর (বারাশিয়া-গজালিয়া খালের) বিলের ভিতর জনৈক মাহাবুবুর রহমানের জমি নগদ জমায় (লিজ) নিয়ে বাগেরহাটের বড় সিংগা গ্রামের আফতাব নকিবের ছেলে আতিয়ার নকিব (৬৫) মাছ ও ধান চাষাবাদ করে আসছিলেন। সেখানে ঘেরের পাড়ে তিনি সপরিবারে বসবাস করতেন। ঘেরের মধ্যে তিনি চলতি মৌসুমে বোরো ধানের চাষ করেন। 
[৫] বিলের ভিতরে ইঁদুরে ধানের ক্ষতি করায় তিনি ইঁদুর মারতে বিদ্যুৎ দিয়ে ফাঁদ পাতেন। শনিবার (২০ এপ্রিল) যে কোন সময়ে তিনি অসাবধানবশত ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে রাতে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৬] ওসি আরও জানান, রোববার সকালে আতিয়ার নকিবের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ