শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই নির্বাচনে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহম্মদপুরে তিনি এ কথা বলেছেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার ওপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখে বলেছে, যে মাসে বলেছে সে মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বললো তা শোনার কোনো দরকার নেই।

তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।

এছাড়া, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়