শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলেশা মার্টের কাছে গ্রাহকদের পাওনা ১৫০ কোটি টাকা

মনজুর এ আজিজ: ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট সাত হাজার গ্রাহকের প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে দাবি করেছে ভুক্তভোগী গ্রাহকদের সংগঠন ‘আলেশা মার্ট কাস্টমার অ্যাসোসিয়েশন’। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি সোহান চৌধুরী। সংবাদ সম্মেলনে গ্রাহকের টাকা ফেরতসহ সাত দফা দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহান চৌধুরী বলেন, দেশের একটি বৃহত্তর ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। এটি আলেশা হোল্ডিংস লিমিটডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার এবং ডিরেক্টর সাদিয়া চৌধুরী। প্রতিষ্ঠানটি ২০২১ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করে বিজ্ঞাপন ও নিয়মিত ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের নজরে আসে।

প্রতিষ্ঠানটি ২০২১ সালের মে ও জুনে ৩৫ শতাংশ ছাড়ে ই-কমার্স ক্যাম্পেইন আয়োজন করে। গ্রাহকরা এই ক্যাম্পেইন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স নীতিমালা অনুসরণ করে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য কেনে। নিয়ম অনুযায়ী ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পণ্য বা টাকা বুঝে পায়নি গ্রহকরা।
তিনি বলেন, সাত হাজার গ্রাহকের প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। আমরা সাধারণ ভোক্তভোগীরা বর্তমানে আমাদের টাকা পাওয়ার কোনও কার্যকারী পদক্ষেপ লক্ষ্য করছি না। তাই আমরা সরকারের কাছে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধসহ ৭ দফা জানাচ্ছি।

দাবিগুলো হলো- বর্তমান ভুক্তভোগী গ্রাহকের প্রকৃত সংখ্যা এবং তাদের মোট পাওনা টাকার পরিমাণ অর্ডার আইডিসহ চূড়ান্ত লিস্ট আকারে প্রকাশ করতে হবে। ভোক্তা অধিকার অধিদফতর থেকে যেভাবে টাকা ফেরত দেওয়া হচ্ছিল সেভাবে লিস্ট প্রকাশ করে পুনরায় কার্যক্রম চালু করতে হবে। এস এস বাইক সপের কর্ণধার মেহেদী মোটরবাইক ডেলিভারি দেওয়ার জন্য আলেশা মার্ট থেকে অগ্রিম ১০-১২ কোটি টাকা নিয়ে বাইক ডেলিভারি না দিয়ে দুবাই পালিয়ে গেছেন, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ভুক্তভোগীদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করতে হবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএ/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ