শিরোনাম
◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১১:০২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলনের কোম্পানি

জাফর খান: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) মানব মস্তিষ্কে ক্লিনিক্যাল ট্রায়াল ভিত্তিক চিপ প্রতিস্থাপনের অনুমোদন দিয়েছে ইলন রিভ মাস্কের কোম্পানি নিউওরালিংককে। রয়টার্স

এ বিষয়ে নিউওরালিংক এক টুইট বার্তায় জানায়, এই অনুমোদন আমাদের কাছে প্রযুক্তির মাধ্যমে সামনের দিনে আরো মানুষের উপকারের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এ বিষয়ে পরে আরো বিস্তারিত জানানো হবে। 

রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা হলে বিষয়টি নিয়ে অবশ্য নিউওরালিংক ও এফডিএ কথা বলতে চায়নি। 
এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের ফলে অবেসিটি, অটিজম, ডিপ্রেশন ও সিজোফ্রেনিয়ার মত রোগ থেকে মুক্ত থাকবে মানব শরীর। এর আগে গত বছর এ প্রতিস্থাপনটি শিশুদের মধ্যেও করা হবে বলে এক ঘোষণা দিয়ে আলোচনায় আসেন ইলন। 

এর আগে ২০১৯ সালে ইলন মাস্ক ধারণা করছিলেন, তার এই প্রতিষ্ঠানটি মানবদেহে পরীক্ষামুলকভবে এটি শুরু করবে। 
পক্ষাঘাতগ্রস্ত, অন্ধত্ব ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সাহায্যে মাইক্রোচিপ স্থাপনের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করবে বলে আশা করছে নিউওরালিংক। বিবিসি 

এর আগে বানরের মধ্যে এটির পরীক্ষা চালানো হয়েছিল। সেসময় ব্লুটুথের মাধ্যমে মস্তিষ্ক হতে তথ্য সরবরাহের প্রক্রিয়াটি দেখা হচ্ছিল। তবে বিষেশজ্ঞরা বলছেন, নিউওরালিংকের এই মস্তিষ্ক প্রতিস্থাপনের কার্যক্রমের জন্য আরো পরীক্ষা-নিরীক্ষার দরকার রয়েছে। 

এর আগে ২০১৭ সালে এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখিছিলেন, তার বোরিং কোম্পানি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত একটি পাতাল হাইড্রোলুপ স্থাপনের কাজ পেয়েছে। যদিওবা সরকারের তরফ হতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তখন। ওয়াশিংটন পোস্ট 

২০১৬ সালে অস্টিনে এটি প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। পিচবুক জানিয়েছে, ৬৩ মিলিয়ন ডলার মূল্যমানের প্রতিষ্ঠানটিতে ৪ শত’র বেশি লোক কাজ করছে। 

এর আগে ব্ল্যাকরক নিউরোটেক ও সিনক্রোন নামের দুটো কোম্পানি ৪২ জনের মধ্যে এ প্রতিস্থাপন কার্যক্রমটি চালিয়েছিল। 

নিউওরালিংক জানিয়েছে, এ প্রযুক্তিতে একটি ইলেক্ট্রো ল্যাডেন কম্পিউটার চিপ সূচের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করানো হবে। আর এসময় একটি রোবটে অপারেশনটি সম্পন্ন করবে।

ইলন মাস্ক জানান, এর প্রযুক্তিটির আধুনিকায়ন অব্যাহত থাকবে। আমি নিশ্চিত এখন থেকে আর আইফোনের দরকার হবে না যদি আপনার মস্তিষ্কে আইফোন ১৪ স্টোর করে দেওয়া হয়। সম্পাদনা: তারিক আল বান্না

জেকে/টিএবি/এএ

  • সর্বশেষ