মনিরুল ইসলাম : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে ৪ টি মোবাইল কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লক্ষ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মহিলা আসন-১০ এর সংরক্ষিত নারী আসনের নিলোফার চৌধুরী মনি লিখিত প্রশ্নে জানতে চান বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা কত; উক্ত মোবাইল কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত ?
জবাবে ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা ৪টি।কোম্পানিগুলো হলো যথাক্রমে-টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। উক্ত মোবাইল কোম্পানিগুলির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লক্ষ।