শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুঃসংবাদ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে মানহীন কন্টেন্টের বিরুদ্ধে আরও কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মূলত, অনলাইন গ্যাম্বলিং ভিডিও কনটেন্ট নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব।

গত মঙ্গলবার (০৪ মার্চ) ইউটিউব জানিয়েছে, চলতি মাসের ১৯ তারিখ থেকে ইউটিউবের বর্তমান নিয়মবিধিগুলো এবার থেকে আরও কঠোর হতে চলেছে। এতে করে বেশ কিছু নিয়ম বদলে যাবে। আবার কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। এই নতুন নিয়মনীতি অনলাইন গ্যাম্বলিং ভিডিও কনটেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের।

ইউটিউব জানায়, নতুন এই নিয়মের মধ্যে রয়েছে ভিডিওতে এবার থেকে কোনো ইউআরএল বা লিংক রাখা যাবে না। এ ছাড়া ছবিতে বা টেক্সটের মধ্যে লিংক এমবেড করা যাবে না। কোনো রকম ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। আবার ভিডিওতে কোনো গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না। এ ছাড়াও গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব ভিডিওতে নিশ্চিত রিটার্নের লাভের প্রলোভন দেখানো হবে সেই ভিডিও একবারে মুছে দেওয়া হবে। এক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ নেওয়া হবে। এখন ইউটিউবে সেই সমস্ত গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায় যেগুলো স্থানীয় আইনি নিয়ম-বিধি মেনে চলে। এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং প্ল্যাটফর্মের ওপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে।

ইউটিউব আরও জানিয়েছে, যেসব ভিডিওতে এমন কিছু গ্যাম্বলিং কনটেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না, সেগুলো এবার থেকে এজ-রেস্ট্রিকটেড থাকবে। ১৮ বছর বয়স না হলে এই কনটেন্ট দেখতে পারবেন না দর্শকরা।

জানা গেছে, অনলাইন বেটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলো ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইউটিউব। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়