শিরোনাম
◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ পাঁচ মাসেই উত্থান থেকে পতন: জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতেই সব শেষ গাজী নজরুলের ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্টফোন ব্যবহারকারীরা ভুলেও যে কাজটি করবেন না 

স্মার্টফোন ছাড়া আজকাল এক পা ফেলার কথাও আমরা ভাবতে পারিনা। কারণ বর্তমানে শিক্ষা, ব্যবসা, উপযোগিতা ইত্যাদি ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার হচ্ছে। এটি একটি নতুন উপায়ে বিশ্বকে সংজ্ঞায়িত করতে কাজ করেছে।

আজ কোটি কোটি মানুষের হাতে স্মার্টফোন রয়েছে, বলা ভালো প্রচুর সংখ্যক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। কিন্তু নিয়মিত ব্যবহারের ফলে স্মার্টফোনে প্রচুর ময়লা জমে। এই পরিস্থিতিতে অনেকেই প্রায়ই তাদের মোবাইল ফোন পরিষ্কার করার চেষ্টা করেন।

সেক্ষেত্রে আপনিও যদি আপনার হাতের স্মার্টফোনটি ঝাঁ চকচকে করার পরিকল্পনা করেন, তাহলে আপনার কিছু বিষয় জেনে রাখা উচিত। এই বিষয়গুলি না জানলে অনেক সমস্যায় পড়তে হতে পারে, এমনকি আপনার স্মার্টফোন নষ্টও হয়ে যেতে পারে!

১. স্মার্টফোন পরিষ্কার করার সময় ওয়াইপ ব্যবহার করা উচিত। এতে সহজেই স্মার্টফোনের স্ক্রিন মোছা বা পরিষ্কার করা যাবে এবং আপনি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। এদিকে, প্রায়শই লোকেরা স্ক্রিন পরিষ্কার করার সময় স্মার্টফোনে বেশি চাপ দেয়। আপনিও যদি এই ভুলটি করে থাকেন, তাহলে বলি এতে স্মার্টফোনের ডিসপ্লেতে ডেন্ট এবং ফাটল দেখা দিতে পারে। তাছাড়া আপনার মোবাইলের স্ক্রিন নষ্টও হয়ে যেতে পারে।

২. মনে রাখবেন, স্মার্টফোন পরিষ্কার করার সময় কখনোই জল ব্যবহার করবেন না। এমনটা করলে আপনার স্মার্টফোনের ক্ষতি হতে পারে। ফোন সবসময় ভালো ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। ক্লিনার দিয়ে ফোন পরিষ্কার করলে সেই তরল আপনার ফোনের ভিতরে যায় না এবং আপনার ফোনের বাহ্যিক অংশ পরিষ্কার হয়ে যায়।

৩. যখন আপনি আপনার স্মার্টফোন পরিষ্কার করবেন, সেই সময় রিয়ার ক্যামেরার বিশেষ যত্ন নিন। কারণ ফোন পরিষ্কার করার সময় ভুল করে ক্যামেরায় কোনো ধরনের স্ক্র্যাচ চলে আসলে বুঝতেই পারছেন কী পরিমাণ ক্ষতি হবে!

৪. স্মার্টফোন পরিষ্কার করার সময়, চার্জিং জ্যাক বা মাইকের মধ্যে যেন কোনো তরল পদার্থ প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখুন। এমনটা হলে আপনার স্মার্টফোনের দুটি গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যেতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়