শিরোনাম
◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৩, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদায়ী ম্যাচে গোল করেও রিয়াল মাদ্রিদকে জিতাতে পারলেন না বেনজেমা

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদকে হঠাৎ করেই বিদায় বলেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে শেষ রোববার দিবাগত রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামে বেনজেমা। বিদায় বেলায়ও গোল পেলেন ফরাসি এই তারকা। পেনাল্টি থেকে করা গোলে মৌসুমের শেষ ম্যাচটি ড্র দিয়েই শেষ করলো রিয়াল মাদ্রিদ। সূত্র: গোলডটকম

রোববার দিনের শুরুতেই রিয়াল মাদ্রিদ ঘোষণা করে, তাদের ব্যালন ডি’অর জয়ী ফ্রেঞ্চ ফুটবলার করিম বেনজেমা এই মৌসুম শেষেই ক্লাবকে বিদায় বলে দিচ্ছেন। আগামী ৩০ জুন তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। কারণ, রিয়ালের সঙ্গে চুক্তি তার ৩০ জুন পর্যন্তই। এরপর সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাতে যোগ দিচ্ছেন এই ফরাসী তারকা। সূত্র: ইনসাইডস্পোর্টস

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, শুধুমাত্র বিশ্বের অন্যতম সেরা ফুটবলারই নন, এই প্লানেটের অন্যতম সেরা ফুটবলার করিম বেনজেমা। তিনি সম্পূর্ণ এবং অসাধারণ একজন ফুটবলার। অসাধারণ বিনয়ী এবং নম্র একজন মানুষ বেনজেমা।

করিম বেনজেমার চলে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন আনচেলত্তি। তবে বাস্তবতাও মেনে নিচ্ছেন তিনি। আনচেলত্তি বলেন, আমরা খুশি হতে পারছি না। তবে আমাদেরকে অবশ্যই তার এই সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। সঠিক কিছুই অর্জন করতে যাচ্ছেন। আমাদের সবাইকে তাকে ধন্যবাদ জানানো উচিৎ। ক্লাবের হয়ে কিংবদন্তীতে পরিণত হয়েছেন এবং যা করে গেছেন তা কখনোই ভুলে যাওয়ার মত নয়। ক্লাবের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বেনজেমার বিদায়ী ম্যাচটা হারতে পারতো রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। অ্যাথলেটিক বিলবাওয়ের মাইকেল ভেসগার নেয়া পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বিলবাওকে এগিয়ে দেন ওইহান সানসেট। ৪৯ মিনিটে করা এই গোলে পিছিয়ে যায় রিয়াল। এরপর অ্যাটলেটিকের জালে তুমুল চাপ তৈরি করে রিয়াল। যার ফলে ৭২তম মিনিটে পেনাল্টি পায় তারা এবং করিম বেনজেমার স্পট কিকে সমতায় ফেরে রিয়াল। সম্পাদনা : এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ