শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুঠোফোনের ভিডিও দেখে গোল বাতিল, নিষিদ্ধ হলেন রেফারি

মোহাম্মদ ফারুক

স্পোর্টস ডেস্ক: নেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। অনন্যোপায় হয়ে দর্শকের ফোনের ভিডিও পর্যালোচনা করে গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। এমন ঘটনায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন সেই ম্যাচ রেফারি। মেইলঅনলাইন

মিশরের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টের ঘটনা। গত শুক্রবার প্রতিযোগিতাটিতে মুখোমুখি হয় মিশরের দুই ক্লাব সুয়েজ ও আল নাসর। ২-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর ম্যাচের শেষাংশে সমতাসূচক গোল করে। তবে হ্যান্ডবলের আবেদন জানায় সুয়েজের খেলোয়াড়রা। ভিএআর না থাকায় এক দর্শকের দ্বারস্থ হন ম্যাচ রেফারি মোহাম্মদ ফারুক। তার মুঠোফোনে ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে সেই গোল বাতিলও করে দেন তিনি। ঘটনার জেরে মোহাম্মদ ফারুকসহ সেদিন দায়িত্ব পালন করা ম্যাচের সব স্টাফকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফেডারেশন। ইএফএ’র বিবৃতিতে বলা হয়, ম্যাচের ঘটনাটি বুঝতে রেফারি মোহাম্মদ ফারুকের মুঠোফোন ব্যবহারের ঘটনাটি তদন্ত করবে কমিটি।

ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ফ্রি-কিক থেকে হেডে বল সুয়েজের জালে জড়ানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সুয়েজের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত সমর্থকরাও মাঠে ঢুকে হ্যান্ডবলের দাবিতে রেফারি ফারুককে গোল বাতিল করতে বলেন। দুই দলের খেলোয়াড়েরা তাকে ঘিরে ধরেন। পরে পুলিশের সহায়তায় মাঠ ছাড়েন ফারুক। আল নাসরের স্টাফরা তখন রেফারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়। রিপোর্ট: সাঈদুর রহমান 

এসআর/এসএ

  • সর্বশেষ