শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০১:৪৭ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস। এরপর থেকেই গণমাধ্যমে গুঞ্জন, দলটির নেতৃত্বভার পেতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এএফপি

২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। তাই সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই এসেছিল অধিনায়কত্ব প্রসঙ্গ। 

ফরাসি এই তারকা ফরোয়াডের নেতৃত্ব প্রসঙ্গে কোচ দিদিয়ের দেশম বলেছেন, অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এই বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান (এমবাপ্পে) সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।

এএফপি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, এমবাপ্পেই হতে যাচ্ছে ফ্রান্সের নতুন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকে নেতৃত্ব দিয়েছিলেন এমবাপ্পে। তবে পিএসজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ফ্রান্সের অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে যে খুব বেশি কাজে আসবে না, সেটা দেশমের কথাতেই স্পষ্ট। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এইচএ

  • সর্বশেষ