শিরোনাম
◈ স্বামীর মৃত্যু: দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ ◈ আরও দুই নতুন মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়  ◈ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ◈ কলকাতার হোটেলে কখন এবং কীভাবে আগুন, যা জানা গেল ◈ টানা পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত ◈ হামে শিশুমৃত্যুতে বুকের দুধ ও অপুষ্টির প্রভাব ভয়াবহ: গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র ◈ দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন ◈ বিন্না ঘাস কী, কেন এর ব্যবহার বাড়াতে চায় সরকার? ◈ ‘মনে হয়েছিল মরেই যাব’ : কলকাতার হোটেলে আগুন থেকে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ৩ বাংলাদেশি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় ভালেন্সেয়াকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: একের পর এক ম্যাচ হোঁচট খাওয়া রিয়াল মাদ্রিদ আবার ছন্দে ফিরলো। ভালেন্সিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমে প্রথমার্ধে ফায়দা লুটতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় করিম বেনজেমারা। তিন মিনিটের দুই গোলে নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। শেষ দিকে এক জন কম নিয়ে খেলা ভালেন্সিয়া আর পেরে ওঠেনি।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। মার্কো আসেনসিও দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। 

আগের দিন রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে ৮ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান আবারও ৫ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫০। সমান ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়