শিরোনাম
◈ আগামী ন‌ভেম্ব‌রে চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক ◈ ক্রিশ্চিয়া‌নো রোনালদো-জর্জিনার বিয়ে ম‌নে ক‌রে গির্জায় মানু‌ষের ভিড়, এরপর যা হলো ◈ সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিএমপিতে ৭ কর্মকর্তার রদবদল, অবিলম্বে কার্যকর ◈ ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী ‎সালাহউদ্দিন আহমদ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৬৩ জনের ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ, ইরানের একাধিক শর্তে বাড়ছে উত্তাপ ◈ কীসের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৯:৩৫ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ঘণ্টা পর সানিয়াকে নিয়ে শোয়েবের আবেগঘন টুইট

শোয়েব মালিক,সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামের শেষটা মধুর হয়নি সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে যান সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। গ্র্যান্ডস্ল্যামে সানিয়া শেষ ম্যাচ খেলার পর থেকেই দেশ-বিদেশ জুড়ে অগণিত বার্তা পেয়েছেন। কিন্তু স্বামী শোয়েবের বার্তা পাচ্ছিলেন না তিনি। তবে ১০ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানান পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। ক্রিকডি ডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলায় ব্যস্ত শোয়েব শুক্রবার বিকাল ৭.১৭ মিনিটে টুইট করলেন স্ত্রীকে উদ্দেশ্য করে। দিলেন আবেগঘন শুভেচ্ছাবার্তা।টুইটে শোয়েব লিখেছেন, ‘খেলাধুলোর জগতে সব মহিলাদের কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিসজীবনের জন্যে অনেক শুভেচ্ছা।’

শুক্রবার সকালে ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে গেলেন সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি। স্ট্রেট সেটে হারতে হলো ব্রাজিলের লুইসা স্তেফানি- রাফায়েল মাতোস জুটির কাছে। খেলার ফল ৬-৭ (২-৭), ২-৬।ফাইনাল হারের পর আবেগ আর ধরে রাখতে পারেননি। কেননা এটিই গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ারে তার শেষ ম্যাচ ছিল। তাই ক্যারিয়ারের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৩৬ বছর বয়সী এ টেনিস তারকা।

তিনি বলেন, আমি কাঁদছি। এটি আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল ১৮। সেরেনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম। আমার জীবনে রড লেভার অ্যারেনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আমার কাছে নেই।

২০০৫ সালে গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ার শুরু হয় সানিয়ার। ব্যক্তিগতভাবে কোনো অর্জন না থাকলেও জুটি বেঁধে জিতেছেন একের পর এক শিরোপা। নারীদের দ্বৈত বিভাগে একটি করে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা আছে তার। মিশ্র দ্বৈত বিভাগে উইম্বলডন ছাড়া বাকি সব গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন একবার করে। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ডব্লিউটিএ টুর্নামেন্টে শেষবারের মতো র‌্যাকেট হাতে নেবেন তিনি। রিপোর্ট: এ্যানি আক্তার

এএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়