শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১২:০১ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষন্ন নেইমার, পরের ম্যাচ নিয়ে শঙ্কায়

নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমার বিশ্বকাপের ম্যাচ শুরু করেছিলেন রেকর্ড ভাঙ্গার লক্ষ্য নিয়ে। আর দুই গোল করলেই পেলের সমান ৭৭ গোলের মালিক হতে পারতেন তিনি। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেয়েছে দারুণ জয়ও। কিন্তু দিনশেষে শঙ্কায় সেলেসাওদের প্রাণভোমরা নেইমার।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিলেন মাঠে। ওঠার সময় ২-০ গোলের লিডে সেলেসাওরা। তবুও মাঠ থেকে কী আর উঠতে চান নেইমার। কিন্তু বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। কারণ ডান পায়ের গোড়ালিতে পেয়েছেন ব্যথা। দ্বিতীয়ার্ধে তাকে একাধিকবার সার্বিয়ান ফুটবলারদের ফাউলের শিকার হতে হয়েছে। গোটা ম্যাচে মোট ৯ বার। এর মধ্যে নিকোলা মিলানকোভিচের ফাউলটি ছিল সবচেয়ে সর্বনাশা। যমুনাটিভি

মাঠ ছাড়ার সময় দেখা যায় অনেকটাই বিষণ্ন নেইমার। চোখে ছিলো পানি। এরপর ম্যাচ শেষে বিভিন্ন ফুটেজে দেখা যায় তার ডান পায়ের গোড়ালি ফুলে গেছে। ব্রাজিলের টিম চিকিৎসক জানিয়েছেন, এই ব্যথা নিয়ে নেইমার শেষ ১১ মিনিট মাঠে খেলা চালিয়ে গেছেন। যা কাল হয়ে দাঁড়িয়েছে তার। তবে ইনজুরি নিয়ে এখনই কিছু বলতে পারছেন না তারা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মতো সময় লাগতে পারে এই ইনজুরি সেরে উঠতে। তবে সেটি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবে কিনা তা এখনই বলা সম্ভব নয়।

তবে কোচ তিতে জাগাচ্ছেন আশার আলো। জানিয়েছেন, নেইমারের ইনজুরি যতটা খারাপ দেখাচ্ছে ততটা নয়। দ্রুতই সেরে উঠবেন নেইমার, বিশ্বকাপেও খেলবেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়