শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ১২:০৬ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্লিং হালান্ড ও ফোডেনের হ্যাটট্রিকে ম্যানইউকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি

ম্যানইউকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। হ্যাটট্রিক করেছেন ফিলিপ ফোডেন ও আর্লিং হালান্ড।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে লিড নেয় ম্যানসিটি। এরপর ৩৪ থেকে ৪৪ এই দশ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয় ইউনাইটেড। হল্যান্ডের জোড়া গোলের সঙ্গে স্কোর শিটে আবারও নাম তোলেন ফোডেন। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। গোল ডটকম

বিরতির পর অ্যান্তোনির গোলে ব্যবধান কমায় রেডডেভিলস। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হল্যান্ড। মিনিট আটেকের মাথায় একই পথে হাঁটেন ফোডেন। ততক্ষণে ৬-১ গোলের লিড ম্যানসিটির। শেষ দিকে অ্যান্থনি মার্শিয়াল পরপর দুই গোল করলেও পরাজয় এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে টানা তিন ডার্বিতে হারের স্বাদ পেলো দলটি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়