শিরোনাম
◈ ঢাকার বাজারের দুধ ও দুগ্ধজাত পণ্যে বিপজ্জনক ভারী ধাতু, পনিরে সিসা নিরাপদ মাত্রার ৩৯ গুণ ◈ ইং‌লিশ লি‌গে এভারটনকে হারা‌লো আর্সেনাল  ◈ দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা ◈ সাত বছরে ব্যাটারিচালিত রিকশার ৪শ'র বেশি চালককে হত্যা ◈ আফগা‌নিস্তান‌কে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিজয়ী কর‌তে চান কোচ পাইবাস ◈ দারুণ উন্ন‌তি আফগানিস্তানের, ইংল্যান্ডকেও পেছনে ফেললো ◈ বিশ্ববাণিজ্যের কেন্দ্র হচ্ছে এশিয়া, সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ ◈ নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত ◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলের আগেই চেন্নাই সুপার কিংস‌কে চিন্তায় ফেল‌লো আয়ুশ মা‌ত্রে

স্পোর্টস ডেস্ক : আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আয়ুশ মাত্রেকে। পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে ১৯ বছর বয়সী এই ব্যাটারের। -- ডেইলি ক্রিকেট

ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে আয়ুশের অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রখ্যাত চিকিৎসক দিনেশ পারদিওয়ালা তার অস্ত্রোপচার করেন। সার্জারি সফল হয়েছে। শুক্রবার থেকেই ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করেছেন তিনি। তবে মাঠে ফিরতে তাকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

গত ১১ অক্টোবর রঞ্জি ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে চোট পান আয়ুশ। রান নেওয়ার সময় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-৪ টিয়ার ধরা পড়ে। চোটের মাত্রা বিবেচনায় চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

গত এপ্রিলে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই ইনজুরি কাটিয়ে উঠতে প্রায় তিন মাস পুনর্বাসনে থাকতে হয়েছিল তাকে। মাঠে ফেরার কয়েক মাসের মধ্যেই আবারও চোটের ধাক্কা খেলেন আয়ুশ।

এখন আয়ুশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরা। দুই থেকে তিন মাসের পুনর্বাসন লাগলে আইপিএলের প্রস্তুতি ও শুরুর সময়কে ঘিরে তার ফেরা নিয়ে প্রশ্ন আছে। ফলে তরুণ এই ব্যাটারের প্রত্যাবর্তনের দিকে নজর থাকবে চেন্নাই সুপার কিংসেরও।

  • সর্বশেষ