শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্যালন ডি’অরে মেসির উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা

‌স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অরের মঞ্চে এবার লিওনেল মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার লন্ডনে হতে যাওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকাকে চান আয়োজকেরা। তবে ব্যস্ত সূচি ও টানা ভ্রমণের ধকলের কারণে এখনো সিদ্ধান্ত নেননি মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের পরই লন্ডন সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

শুক্রবার স্পেনের ওভিয়েদোতে কাম্পোআমোর থিয়েটারে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করেন মেসি। ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পান আর্জেন্টাইন মহাতারকা। অনুষ্ঠান শেষ করেই যুক্তরাষ্ট্রে ফেরার বিমানে ওঠেন তিনি।

অল্প সময়ের মধ্যে স্পেন, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে যাতায়াতের ধকল মেসির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। ফলে ইন্টার মায়ামির ম্যাচ শেষে আবারও আটলান্টিক পাড়ি দিয়ে লন্ডনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের।

  • সর্বশেষ