শিরোনাম
◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল ◈ ইউরোপের অস্থিরতায় নতুন সংকটের মুখে বাংলাদেশের পোশাকশিল্প, রফতানি কমেছে ১১.৬৭ শতাংশ ◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি ◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের চার ক্রিকেটারের টি-টেন লিগে খেলা হচ্ছে না

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে খেলার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের চার ক্রিকেটার। প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের দলে ভিড়িয়েছিল লিগটির ফ্র্যাঞ্চাইজি ইউনাইটেড টাইগার্স। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান সোহান, শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মেহেদীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড টাইগার্সের কর্ণধার জাফির ইয়াসিন চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হতাশার সঙ্গে জানাচ্ছি, আবুধাবি টি-টেন লিগের এবারের আসরের জন্য বাংলাদেশের চার ক্রিকেটারকে দলে নিয়েছিল ইউনাইটেড টাইগার্স। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের অনাপত্তিপত্র দেয়নি।

আগামী ৭ নভেম্বর শুরু হবে আবুধাবি টি-টেন লিগের নতুন আসর। ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিযোগিতা শুরুর কয়েক সপ্তাহ আগেiই সূচি প্রকাশ করেছে আয়োজকরা। উদ্বোধনী দিনেই মাঠে নামবে ইউনাইটেড টাইগার্স। তাদের প্রতিপক্ষ অ্যারাবিয়ান এইসেস।

৮ নভেম্বর ইউএই বুলস, ৯ নভেম্বর রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়ন্স এবং ১০ নভেম্বর ইয়াশ লায়ন্সের মুখোমুখি হবে দলটি। এক দিনের বিরতি শেষে ১৩ নভেম্বর তাদের প্রতিপক্ষ এমিরেটস ঈগলস।

এরপর ১৪ নভেম্বর রয়্যাল ডেজার্ট চ্যাম্পিয়ন্স, ১৫ নভেম্বর ইয়াশ লায়ন্স, ১৬ নভেম্বর অ্যারাবিয়ান এইসেস এবং ১৮ নভেম্বর ইউএই বুলসের বিপক্ষে খেলবে ইউনাইটেড টাইগার্স। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৯ নভেম্বর এমিরেটস ঈগলসের মুখোমুখি হবে তারা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে কোয়ালিফায়ারে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে যাওয়ার সুযোগ পাবে।

  • সর্বশেষ