স্পোর্টস ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে ৩১ একর জমিতে ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে খেলা শুরুর আগে আগামী সপ্তাহে পরিদর্শনে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি দল।
অনুমোদন পেলে শুরুতে সেখানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চায় উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। আগামী বছর মহিলাদের আইপিএলের ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে তাদের। --- আনন্দবাজার
স্টেডিয়ামটির বিশেষত্ব এর নকশায়। ফ্লাডলাইট ত্রিশুলের আদলে, মিডিয়া সেন্টার ডমরুর মতো এবং ছাদে রয়েছে শিবের মাথার চাঁদের নকশা। ভারী বৃষ্টির পর ৩০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করার ব্যবস্থাও রয়েছে। অনুমোদন পেলে কানপুর ও লখনউয়ের পর এটি হবে উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।