শিরোনাম
◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ম্যাচের আগেরদিন শপিং নিয়ে ব্যস্ত, ক্রিকেটারদের কাণ্ডে অস্বস্তিতে বিসিবি

স্পোর্টস ডেস্ক : মাঠের মতো মাঠের বাইরেও বাংলাদেশ ক্রিকেটারদের বিতর্ক ডালপালা মেলছে সাম্প্রতিক সময়ে। জাপানে এশিয়ান গেমস খেলতে গিয়ে টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া অন্য শহরে যাওয়া। এরপর ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যচের আগেরদিন সংযুক্ত আরব আমিরাতে সিনিয়র ক্রিকেটারদের শপিং করা। বিসিবি বলছে এমন সব কান্ডে তারা বিব্রত বোধ করছে।

এর আগে এশিয়ান গেমসের ঘটনায় ক্রিকেটারদের শাস্তির মুখে পড়তে হয়েছিল। এবারের ঘটনায় বিসিবি জানিয়েছে ম্যাচ হারুক কিংবা জিতুক অপেশাদার আচরণ বিব্রত করে তাদের।

নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার ডেইলি ক্রিকেটকে বিসিবির এক পরিচালক বলেন, এটা বেশ বিব্রতকর এবং এ ধরনের কাজ কাম্য নয়।

তিনি আরও বলেন, এ ধরনের কাজ কারও জন্যই কাম্য নয়। উদাহরণস্বরূপ, আমাদের খেলোয়াড়েরা কি জেনেশুনে এমন করছেন, নাকি না বুঝে করছেন? এ ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টেরও আরও সতর্ক হওয়া উচিত।

Advertisement

তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “উদাহরণস্বরূপ, কেউই এসব কাজ সমর্থন করবে না। বুঝতে পারছেন তো? এমনকি দল জিতলেও, ম্যাচের আগের দিন কেনাকাটা করতে যাওয়া, ঘোরাঘুরি করা কিংবা এভাবে বাইরে সময় কাটানো কেউই সহজভাবে নেবে না।

"বুঝতে পারছেন তো? শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, বোর্ডের লোকজনও বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন।

উল্লেখ্য, এশিয়ান গেমসের মতো ত্রিদেশীয় সিরিজ থেকেও কোন ম্যাচ না জিতে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। আফগানদের বিপক্ষে বুধবারের ম্যাচটি ছিল বাঁচা মরার লড়াই। অন্তত ৪১ রানে জিতলেই উঠতে পারতো ফাইনালে। এমন ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ করে মাত্র ১৬০ রান। যা সহজেই তাড়া করে ৭ উইকেটে জেতে রাশিদ খান, মোহাম্মদ নবিরা।

  • সর্বশেষ