শিরোনাম
◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন! ◈ রাজপথে লড়াই করা নেতারাই আজ কোণঠাসা ◈ মিনিটেই শেষ ট্রেনের সব টিকিট, এবার টিকেটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রেলওয়ে ◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঞ্জি ট্রফিতে অস্ট্রেলীয় আম্পায়ার, কেন বিদেশিদের আস্থা বিসিসিআইয়ের?

‌স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর রঞ্জি ট্রফিতে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার বেন ট্রেলোর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আম্পায়ার বিনিময় কর্মসূচির আওতায় দুটি ম্যাচ পরিচালনা করবেন তিনি।

২৬ অক্টোবর মুম্বাই-হরিয়ানা ম্যাচে দায়িত্ব পালন করবেন ট্রেলোর। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ৩০টি প্রথম শ্রেণির, ২০টি লিস্ট ‘এ’ ও বিগ ব্যাশ লিগের ৩৯টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিউ সাউথ ওয়েলসের আম্পায়ার এডুকেশন অফিসার হিসেবেও কাজ করেন তিনি।

এই কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়ায় আম্পায়ারিং করবেন ভারতের পরাশর যোশী। শেফিল্ড শিল্ডের দুটি ও ওয়ান ডে কাপের একটি ম্যাচ পরিচালনা করবেন তিনি। দুই দেশের এই উদ্যোগের লক্ষ্য আম্পায়ারদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধি।

  • সর্বশেষ