শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৩১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : দারুণ খে‌লে‌ছে বায়ার্ন মিউনিখন। নিরঙ্কুশ প্রাধান‌্য বিস্তার ক‌রে এ জয় পে‌য়ে‌ছে দল‌টি। এদি‌কে ম্যাচের পর ম্যাচ গোল করে চলা হ্যারি কেইন আবারও দলকে পথ দেখালেন। পরে জালের দেখা পেলেন লুইস দিয়াসও। বায়ার লেভারকুজেনকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। সেমি-ফাইনালে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে বায়ার্ন।

আক্রমণে ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য করে বায়ার্ন। গোলের জন্য ২০ শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে তারা। বেশিরভাগ সময় রক্ষণ সামলানোয় ব্যস্ত থাকা লেভারকুজেন চারটি শট নিয়ে কেবল একটিই লক্ষ্যে রাখতে পারে। 

ম্যাচের ২২তম মিনিটে ডি-বক্সে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন কেইন। এই প্রতিযোগিতায় এবার পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইংলিশ তারকার গোল হলো ৫২টি।

আর একেবারে শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সব অনিশ্চিয়তার ইতি টানেন কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস। পাঁচ মৌসুম পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠল বায়ার্ন। চার ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিত করেছে ভেসোঁ কম্পানির দল। আর চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়