শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সভাপ‌তি তা‌মিম ইকবাল নিজের পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়েছেন। নির্ধারিত সময়সীমার আগেই বোর্ড নির্বাচন আয়োজনের কথা জানান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন নিয়ে ভাবনার কথা জানান তামিম। জুনের শুরুতেই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে তার। সেই ক্ষেত্রে দুই মাসেরও কম সময় রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত অ্যাডহক কমিটির প্রধান চ্যালেঞ্জ তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া। সেদিকেই এগোচ্ছে এই কমিটি। তামিমি জানান, বেঁধে দেওয়া ৯০ দিন সময় নিতে চান না তারা।

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। তার মানে এই নয় যে ততদিন অপেক্ষা করতে হবে। আমাদের প্রথম পছন্দ হলো জুনের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করা। যদি সেটি সম্ভব না হয় আমরা অবশ্যই দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সম্পন্ন করবো।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়ার পর গঠিত বর্তমান ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বোর্ডের কার্যক্রম তদারকি এবং সময়মতো নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে বল বয় পুনরায় চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তামিম। অন্যান্য দেশে প্রচলিত এই প্রথাটি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়