শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করলো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে কাউকেই বাদ দেননি নির্বাচকরা। শুধু যোগ হয়েছেন তানজিম হাসান সাকিব। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

গুঞ্জন ছিল, প্রথম দুই ওয়ানডের দল থেকে পরিবর্তন আনতে পারে বিসিবি। তবে সেই পথে হাটেনি নির্বাচকরা। বিশেষ করে আফিফ হোসেন ধ্রুবর বাদ পড়ার গুঞ্জন উঠেছিল। তার পরিবর্তে শোনা যাচ্ছিল অনেকেরই নাম। তবে আফিফের ওপরই ভরসা রেখেছেন নির্বাচকরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। কিউইদের কাছে ২৬ রানের ব্যবধানে হারে স্বাগতিকরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

আগামী ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। চট্টগ্রামের বীরশ্রেষ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটিতে যে দল জিতবে তাদের ঘরেই যাবে শিরোপা।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড ---

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়