শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে ফুটবল ম্যাচ খেলবে আ‌র্জেন্টিনা! ভারতের পড়শি দেশের বিরুদ্ধে নীল-সাদা জার্সিতে ম্যাজিক দেখাবেন লিওনেল মেসি? অবিশ্বাস্য মনে হলেও পাক সংবাদমাধ্যমের দাবি পাকিস্তান বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই নিয়ে কথাবার্তাও নাকি অনেক দূরে এগিয়েছে। তবে কবে-কোথায় সেই ম্যাচ হবে, কারা খেলবেন সেসব কিছুই ঠিক হয়নি।

পাক সংবাদমাধ্যমের মতে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা অনলাইন বৈঠকে একাধিক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এর মধ্যে কোচিং উন্নয়ন, কাঠামোগত বিভিন্ন কর্মসূচি ছাড়াও রয়েছে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা।

আর্জেন্টিনায় অবস্থিত পাকিস্তানের মিশনের তরফে বৈঠকটি আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, যাতে পাকিস্তানি কোচেদের আর্জেন্টিনায় নিয়ে প্রশিক্ষণ দেওয়া যায়। এই মিটিংয়ের পাকিস্তানের তরফ থেকে ছিলেন ফুটবল ফেডারেশনের প্রধান সৈয়দ মহসিন গিলানি ও অ্যাম্বাসাডর হাসান আফজল খান। আর্জেন্টিনার তরফ থেকে ছিলেন ফ্রান্সিসকো লেম্মি। আলোচনা যদিও প্রাথমিক স্তরে রয়েছে। তবে মনে করা হচ্ছে, ফুটবল বিশ্বকাপের পর কোনও একসময় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে আর্জেন্টিনা।

সেই ম্যাচে কি মেসিও খেলবেন? সেই নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে এই ধরনের প্রীতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া আলোচনা এখনও প্রাথমিক স্তরে। আদৌ কথাবার্তা কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে। যদিও পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে আশা করা হয়েছে, সব ঠিকঠাক চললে সে দেশের ফুটবল অগ্রগতির পথ খুলে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়