শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

একটি জরিপের বরাতে জানা গেছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের বেশিরভাগ মানুষ নেইমার জুনিয়রকে দলে দেখতে আগ্রহী নন। দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান জেনিয়াল কুয়েস্ট-এর করা এই জরিপে অংশ নেন ২ হাজারের বেশি মানুষ।

জরিপ অনুযায়ী, ৪৭ শতাংশ উত্তরদাতা নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে চান না, যেখানে ৪৫ শতাংশ তার পক্ষে মত দিয়েছেন। বাকি ৮ শতাংশ এ বিষয়ে নিরপেক্ষ বা আগ্রহী নন।

এছাড়া জরিপে উঠে এসেছে, ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন, এবারও বিশ্বকাপ জেতা ব্রাজিলের জন্য কঠিন হবে। পাশাপাশি ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ২০২৬ বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আগ্রহ অনুভব করছেন না।

বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা, দলের বর্তমান ফর্ম এবং আক্রমণভাগের দুর্বলতাকেই এই অনাগ্রহ ও হতাশার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে কোচ কার্লো আনচেলত্তির ওপর এখনো কিছুটা আস্থা রয়েছে সমর্থকদের একাংশের।

নেইমারের ক্ষেত্রে বলা হচ্ছে, তার বিশ্বকাপে খেলা অনেকটাই নির্ভর করছে ফিটনেস ও আসন্ন ম্যাচগুলোতে পারফরম্যান্সের ওপর। ক্লাব মৌসুমে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এখনো অনিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়