শিরোনাম
◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা

স্পোর্টস ডেস্ক : ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল রেয়াল মাদ্রিদ। অনেক সুযোগও পেল তারা, কিন্তু গোল মুখে খুব একটা কার্যকর হতে পারলেন না কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়ররা। বিরতির পর এগিয়ে যেতে পারলেও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারল না আলভারো আরবেলোয়ার দল। তাদের মাঠে পয়েন্ট আদায় করে নিল জিরোনা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শুক্রবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। -- বি‌ডি‌নিউজ
দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রেয়াল। কিছুক্ষণ পর দুর্দান্ত গোলে সমতা টানেন তমাস লেমা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল ইউরোপের সফলতম দলটি। লা লিগায় গত রাউন্ডে মায়োর্কার মাঠে ২-১ গোলে হেরেছিল রেয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় তারা। আগামী বুধবার ফিরতি লেগের আগে জয়ে ফেরা হলো না তাদের।

পুরো ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য রেয়াল শট নেয় মোট ২২টি, যার ৯টি ছিল লক্ষ্যে। জিরোনার ১০ শটের ২টি লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়